বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে : জেলা প্রশাসক

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভোজ্যতেলের অবৈধ মজুদ প্রতিরোধ এবং মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্য চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, কেবল অভিযান পরিচালনা বা শাস্তিমূলক ব্যবস্থা দিয়ে বাজারে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব নয়, এর জন্য নৈতিকতার উন্নয়ন জরুরি। যার পরিপ্রেক্ষিতে উৎসব এলে পণ্যের দাম কমাতে হবে।

সোমবার (২০ এপ্রিল) বিকেল চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এবং নির্দেশনা প্রদান করেন।

ঈদুল আজহাসহ বিভিন্ন উৎসবকে সামনে রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজের সব শ্রেণির মানুষকে নিয়ে উৎসব করতে চাইলে সবার ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিতে হবে। প্রয়োজনে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে ‘ট্রাক সেল’ কার্যক্রম চালুর নির্দেশ দিয়ে জেলা প্রশাসক বলেন, সর্বোচ্চ খুচরা বাজারমূল্যের চেয়েও কম দামে নির্দিষ্ট সময় ও স্থানে ট্রাক থেকে তেল বিক্রির ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়।

তিনি আরও জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে। কোনোধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এসময় সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ক্যাব প্রতিনিধি, ভোজ্যতেল সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাো এবং বিভিন্ন ভোজ্যতেল সরবরাহকারী কোম্পানির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment