ক্রীড়া প্রতিবেদক:
ঘানা ও কলম্বিয়ার শ্বাসরুদ্ধকর লড়াই দিয়ে শেষ হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের পর্ব।
নকআউটের প্রথম ধাপে অঘটন, নাটকীয় প্রত্যাবর্তন ও ফেবারিটদের হোঁচট খাওয়ার উপক্রম—সব মিলিয়ে জমে উঠেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর। সেই রোমাঞ্চের পরই চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর সূচি, যেখানে প্রতিটি ম্যাচই প্রতিশ্রুতি দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের।
শেষ ষোলোয় কে কার মুখোমুখি:
প্যারাগুয়ে — ফ্রান্স
কানাডা — মরক্কো
পর্তুগাল — স্পেন
যুক্তরাষ্ট্র — বেলজিয়াম
ব্রাজিল — নরওয়ে
মেক্সিকো — ইংল্যান্ড
আর্জেন্টিনা — মিশর
সুইজারল্যান্ড — কলম্বিয়া
