আমাদের মেধা সমৃদ্ধ শিক্ষার্থীরা এই দেশের জন্য তাদের মেধা ও শ্রম প্রয়োগ করুক : উপাচার্য

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক : বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া বলেছেন, আমরা চাই আমাদের মেধা সমৃদ্ধ শিক্ষার্থীরা এই দেশের জন্য তাদের মেধা ও শ্রম প্রয়োগ করুক। কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে অনেক সময় আমাদের মেধাবী সন্তানরা দেশ থেকে বিদেশে তাদের ক্যারিয়ার গঠনে উৎসাহী হয়। সম্প্রতি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাথে ডন বায়োইনফরমেটিক্সের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার ইনচার্জ ড. এসএম শোয়েভ এবং ডন বায়োইনফরমেটিক্স লিমিটেড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ ফয়সাল আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

 

তিনি আরও বলেন, যদি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এভাবে উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় এগিয়ে আসে তাহলে আমাদের মেধাবী সন্তানেরা যেমন দেশের প্রতি আস্থাবান হবেন তেমনি আমরা দেশের এবং আন্তর্জাতিক পর্যায়ে শ্রম বাজারের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারবো, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফার্মেসি বিভাগের একটি ইনফরমেটিক্স ল্যাব স্থাপনে ডন বায়োইনফরমেটিক্স লিমিটেড বাংলাদেশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, ডন বায়োইনফরমেটিক্স লিমিটেড বাংলাদেশের চিফ হিউম্যান রিসোর্স অফিসার জেরিন সুলতানা লিরা ও চট্টগ্রাম ব্রাঞ্চের ম্যানেজার প্রজা বড়ুয়া।সমঝোতা স্মারকের আওতায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা বায়োইনফরমেটিক্স লিমিটেড বাংলাদেশ এ ইন্টার্ন সহযোগিতা, বিভিন্ন ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপে অংশগ্রহণের সুযোগ ও বিভিন্ন গবেষণা কাজে সহযোগিতা পাবেন।

You may also like

Leave a Comment