নিজস্ব প্রতিবেদক:
নগরের কোতোয়ালীর লালদিঘির এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ২টার দিকে সন্দেজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার ( ২৪ এপ্রিল) দুপুরে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন-মো. বেলাল (২০), নয়ন দত্ত (২৪) এবং জিদান জমাদার (২৫)।
পুলিশ জানায়, ঘোরাফেরার বিষয়ে জিজ্ঞাসাবাদে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে না পারায় তাদের থানায় আনা হয়। পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিএস/ বিআর
