বায়েজিদে চোলাই মদসহ যুবক গ্রেপ্তার

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ২শত লিটার চোলাইমদসহ মো. এস্কান্দার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার এস্কান্দার বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহিদনগর এলাকার এজাহার সওদাগরের বাড়ির নুরুল ইসলামের ছেলে।

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহিদনগর এজাহার মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার ( ২৪ এপ্রিল) পুলিশ এ তথ্য জানান।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামির বাড়িতে অভিযান চালিয়ে তার শোবার ঘর থেকে ২শত লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment