‎পেকুয়ায় পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

by Desh Sarakkhon
০ comments

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় পুকুরে ডুবে মেহেদী হাসান মারুফ (১৮) নামে আলিম ২য় বর্ষের  এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার ( ৯ মে) সকাল ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত মেহেদী হাসান ওই এলাকার মিজবাহ উদ্দিন বাবুলের ছেলে। সে পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম ২য় বর্ষের শিক্ষার্থী। নিহত শিক্ষার্থী মেহেদী হাসান দীর্ঘদিন থ্যালাসামিয়া রোগী।

‎স্থানীয়রা জানায়, মেহেদী হাসান সকালে নিজ বাড়ি পুকুরে গোসল করতে নামেন। গোসলে নেমে সে দুর্বল হয়ে পড়ে। এসময় পুকুর থেকে উঠতে শক্তি না থাকায় পানিতে তলিয়ে যায়।

‎পরে পরিবারের লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান জানান, সকালে ১৮ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীর নিথর দেহ স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
ডিএস / বিআর

You may also like

Leave a Comment