পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বিষপানে মো. আতিক (৩০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।।
মৃত আতিক মগনামা ইউনিয়নের কালারপাড়া গ্রামের নাগুর ছেলে।
রবিবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে নিজ বাড়িতে বিষপান করেন আতিক।
গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে আতিক বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ডিএস/ বিআর
