বিশ্বকাপে আজ চার মহারণ, আলোচনার কেন্দ্রে আর্জেন্টিনা-অস্ট্রিয়া দ্বৈরথ

by Desh Sarakkhon
০ comments

ক্রীড়া প্রতিবেদক:

ফিফা বিশ্বকাপের উত্তাপ দিন দিন আরও ছড়িয়ে পড়ছে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই এখন সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে।

আজও অপেক্ষা করছে চারটি দারুণ লড়াই। দিনের সূচনা হবে নিউজিল্যান্ড ও মিসরের ম্যাচ দিয়ে। রাতের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে অস্ট্রিয়ার বিপক্ষে। এরপর গভীর রাতে ফ্রান্সের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ইরাক, আর আগামীকাল ভোরে শক্তির লড়াইয়ে মুখোমুখি হবে নরওয়ে ও সেনেগাল। সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য আজও থাকছে টানা রোমাঞ্চ আর উপভোগ্য এক বিশ্বকাপের দিন।

বিশ্বকাপ ফুটবল

নিউজিল্যান্ড-মিসর

সকাল ৭টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

আর্জেন্টিনা-অস্ট্রিয়া
রাত ১১টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

ফ্রান্স-ইরাক
রাত ৩টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

নরওয়ে-সেনেগাল
আগামীকাল সকাল ৬টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়

You may also like

Leave a Comment