কোতোয়ালীতে ১৩ মামলার আসামি শুক্কুর গ্রেপ্তার

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদকঃ

নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে ১৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আব্দুস শুক্কুরকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ মে) নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুস শুক্কুর লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন উদমারা গ্রামের হানিফ মোস্তাফা প্রকাশ মোস্তফার ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী আব্দুস শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment