নগরের নৃত্য সংগঠন ত্রিভঙ্গ নিকেতনের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২০ সেপ্টেম্বর) নগরের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২০২৬-২০২৭ সালের জন্য সুপ্রতীম বড়ুয়া সভাপতি এবং রিটু রায়কে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি – পুনম দাশ, পরিচালক – ময়ূখ সরকার, সাংগঠনিক সম্পাদক – ঝুমা বিশ্বাস, দপ্তর সম্পাদক – শর্বাণী দত্ত, কোষাধ্যক্ষ – রবি রশ্মি সরকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক – অর্চি দত্ত।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন মমশ্রী ধর, অন্বেষা বড়ুয়া ও প্রাচী দে।
সভায় বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠান কেবল তার নাম, পরিচয় কিংবা একটি সংগঠনের কাঠামো দিয়ে গড়ে ওঠে না। তার পেছনে থাকে অসংখ্য মানুষের ভালোবাসা, নিষ্ঠা, ত্যাগ, স্বপ্ন আর নিরলস পথচলা।
ত্রিভঙ্গ নিকেতনও তেমনই এক ভালোবাসার নাম, যেখানে নৃত্য কেবল পরিবেশনের বিষয় নয়, বরং শিকড়, শৃঙ্খলা, সাধনা ও সংস্কৃতিকে ধারণ করার এক অবিচ্ছিন্ন প্রয়াস।
আজকের এই কমিটি প্রকাশ তাই শুধুমাত্র কিছু নামের আনুষ্ঠানিক ঘোষণা নয়। এটি কিছু মানুষের কাঁধে কিছু দায়িত্ব অর্পণের মুহূর্ত, একটি স্বপ্নকে আরও সুদৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার।
যাঁরা এই দায়িত্ব গ্রহণ করছেন, তাঁদের হাত ধরে ত্রিভঙ্গ নিকেতনের পথচলা আরও সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ হোক। শিল্পের প্রতি ভালোবাসা, গুরুর প্রতি শ্রদ্ধা এবং সংস্কৃতির প্রতি দায়বদ্ধতাকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আরও বহুদূর।
ত্রিভঙ্গ নিকেতনের নতুন পথচলার এই অধ্যায়ে সকলের ভালোবাসা, সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন কমিটির নবনির্বাচিত কর্মকর্তারা।খবর প্রেস বিজ্ঞপ্তির।
