ক্রীড়া প্রতিবেদক:
গ্রুপ পর্বের উত্তেজনা আরও বাড়িয়ে আজ (বুধবার) মাঠে গড়াচ্ছে ফিফা বিশ্বকাপের আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ।
নকআউট পর্বের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না চার দলই।
দিনের প্রথম ম্যাচে গ্রুপ ‘বি’-তে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কানাডা। দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। এরপর দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে গ্রুপ ‘সি’-তে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
শক্তির বিচারে এগিয়ে থাকলেও কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই সেলেসাওদের।
সুইজারল্যান্ড বনাম কানাডা
রাত ১:০০টা
সরাসরি: টি স্পোর্টস
স্কটল্যান্ড বনাম ব্রাজিল
ভোর ৪:০০টা (আগামীকাল)
সরাসরি: টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি
