আকবর শাহে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

নগরের আকবর শাহ এলাকায় একটি ফোম কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুমের এক অপারেটর জানান, খবর পাওয়ার পর ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনো আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায় নি।
ডিএস / বিআর

You may also like

Leave a Comment