নিজস্ব প্রতিবেদক:
নগরের কোতোয়ালী থানার মেরিনার্স রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি ছোরাও উদ্ধার করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) রাত ২টায় তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলো- আব্দুল আজিজ (২৬), মো. আরিফ হোসেন (৩০), মো. নয়ন মিয়া (২২), মো. সামির (২০), মো. শহিদুল ইসলাম প্রকাশ শহিদ (৪৫), মোঃ শাহিন (২০) ও মো. ইয়াছিন হোসেন (২০)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, বুধবার মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাতদলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
ডিএস/ বিআর
