নিজস্ব প্রতিবেদক:
নগরের পাঁচলাইশে একটি ভবনের পার্কিং থেকে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইব্রাহিম (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইব্রাহিম কুমিল্লার মুরাদনগর থানার নেয়ামতপুর এলাকার ছামির উদ্দীনের ছেলে।
বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) (নিঃ) মোহাম্মদ তারেক আজিজ জানান, গত ১৬ এপ্রিল ভোর ৬টায় পাঁচলাইশ থানা এলাকার গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের সামনে পার্কিং থেকে একটি প্রাইভেটকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। পরদিন ১৭ এপ্রিল এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়।
তিনি আরও জানান, মামলা দায়েরের পর পুলিশ বায়েজিদ বোস্তামি থানার পূর্ব নাসিরাবাদ চন্দননগর বাজারের পাশে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাড়ি পাকিং থেকে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। এসময় গাড়িটিও উদ্ধার করা হয়। এটি সংঘবদ্ধ চুরি কিনা সে বিষয়ে মামলা তদন্ত ভার অব্যাহত রয়েছে।
ডিএস/ বিআর
