ক্রীড়া প্রতিবেদক:
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আজ অপেক্ষা করছে চারটি দারুণ লড়াই। দিনের শুরুতেই মাঠে নামবে সুইডেন ও তিউনিসিয়া। এরপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাপ ছড়াবে স্পেন-কেপ ভার্দে, বেলজিয়াম-মিসর এবং সৌদি আরব-উরুগুয়ের মধ্যকার ম্যাচগুলো। গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ এই লড়াইগুলোতে জয় তুলে নিয়ে পরবর্তী রাউন্ডের পথে এগিয়ে যেতে মরিয়া থাকবে প্রতিটি দল। ফলে ফুটবলপ্রেমীদের জন্য আজকের দিনটি হতে যাচ্ছে রোমাঞ্চ আর উত্তেজনায় ভরপুর।
ফিফা বিশ্বকাপসুইডেন-তিউনিসিয়াসরাসরি, সকাল ৮টা, টি স্পোর্টস, সময় টিভি ও বিটিভি
স্পেন-কেপ ভার্দেসরাসরি, রাত ১০টা, টি স্পোর্টস, সময় টিভি ও বিটিভি
বেলজিয়াম-মিসরসরাসরি, রাত ১টা, টি স্পোর্টস, সময় টিভি ও বিটিভি
সৌদি আরব-উরুগুয়েসরাসরি, কাল ভোর ৪টা, টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি।
