বাকলিয়া শান্তিনগর সমাজ কমিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি এমরান- সম্পাদক জামাল

by Desh Sarakkhon
০ comments

নগরের পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ডের শান্তিনগর সমাজ কমিটির সাধারণ সভার মধ্য দিয়ে নতুন কমিটি গঠনের লক্ষ্য নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে কমিটির সক্রিয় সদস্যদের সর্বসম্মতিতে সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. এমরান উদ্দিন’কে সভাপতি, হাজী মো. জামাল মোল্লাহ’কে সাধারণ সম্পাদক ও আবু তাহের মিজবাহ’কে অর্থ সম্পাদক মনোনীত করে তিন সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (২০ এপ্রিল) রাতে কমিটির নিজ কার্যালয়ে এ সাধারণ সভা ও নির্বাচন কার্যক্রম সম্পন্নর মধ্য দিয়ে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এতে নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, মো. আবছার, মো. নাছির, মো. জাফর ও আফছার উদ্দিন।

সাধারণ সভা ও নির্বাচন পরিচালনাকালে উপস্থিত কমিটির সাবেক সভাপতি আবুল হাশেম কন্ট্রাক্টর বলেন, শান্তি নগর সমাজ কমিটি শক্তিশালী ও গতিশীল করার স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রতি মাসে একবার বৈঠক করে এলাকার বিভিন্ন সমস্যা ও নানা বিষয় নিয়ে আলোচনা করার জন্য নতুন কমিটির প্রতি আহ্বান জানান।

এসময় সভায় আবুল হোসেন, জাহাঙ্গীর আলম, আবুল বশর, নুরুল হক নুরু, মো: নাছির, জমির উদ্দিন, মাসুদ পারভেজ সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তির।

You may also like

Leave a Comment