ঢাকা অফিস:
হাজীদের সঙ্গে দেখা করতে হজ ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার উত্তরায় আশকোনা হজ ক্যাম্পে যাবেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে হঠাৎ হজ ক্যাম্পে যান ধর্মমন্ত্রী। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের হজযাত্রার প্রস্তুতি, থাকা-খাওয়াসহ অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন।
চলতি বছরে বাংলাদেশ থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট যাত্রা করবে আজ শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে।
ডিএস/ বিআর
