নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার্থীদের মাদকের প্রভাব থেকে দূরে রাখতে ক্রীড়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এখন থেকেই আবশ্যিক কারিকুলামে ক্রীড়া বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেন, এতে মিউজিক, মেধা যাচাইয়ের কুইজ, দাবা, ক্রিকেট, ফুটবল, কাবাডি এবং শারীরিক কসরতসহ বিভিন্ন শৈল্পিক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে প্রাথমিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার সমন্বয় ঘটবে।
তিনি আরও বলেন, স্কিল-বেইজড, নলেজ-বেইজড এবং নিড-বেইজড শিক্ষার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে তারা বিশ্ব দরবারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।
শনিবার ( ২ মে) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দেশব্যাপী একযোগে আয়োজিত কর্মসূচি ‘নতুনকুড়ি’ স্পোর্টস-২০২৬ চট্টগ্রাম বিভাগীয় পর্বের আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচিটির কেন্দ্রীয় উদ্বোধন সিলেট থেকে ভার্চুয়ালি ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ড. শাহাদাত হোসেন।
ডিএস/ বিআর
