শুভেন্দুর প্রথম মন্ত্রিসভা বৈঠক আজ, এজেন্ডায় বাংলাদেশ সীমান্তে বেড়া

by Desh Sarakkhon
০ comments

আন্তর্জাতিক ডেক্স:

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর মন্ত্রিসভার পাঁচ সদস্যের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (১১ মে) দুপুরে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার কার্যালয় নবান্নে প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন তাঁরা।

সরকারি সূত্র বলছে, ওই বৈঠকে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করা এবং বাংলাদেশের সঙ্গে রাজ্যের ৫৬৯ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন পাঁচ মন্ত্রী—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও খুদিরাম টুডু। আজ তাঁদের মধ্য দপ্তর বণ্টন করা হতে পারে বলে সূত্র জানিয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে মন্ত্রিসভা আরও সম্প্রসারণ হতে পারে।

আজ নবান্নর কনফারেন্স রুমে রাজ্যের পুরো প্রশাসনের সঙ্গে প্রথম বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। সেখানে আগামী পাঁচ বছরের জন্য বিজেপি সরকারের রূপরেখা তুলে ধরবেন তিনি। নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প অনুমোদন করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে প্রকল্প কার্যকর করতে অস্বীকৃতি জানিয়েছিল, সেই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলো বছরে সর্বোচ্চ পাঁচ লাখ রুপি পর্যন্ত স্বাস্থ্যবিমা সুবিধা পাবে।

সরকারি সূত্র আরও জানিয়েছে, নতুন সরকার সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবে বাংলাদেশের সঙ্গে উন্মুক্ত থাকা ৫৬৯ কিলোমিটার সীমান্তে বেড়া নির্মাণে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্তের দৈর্ঘ্য ২ হাজার ২১৬ দশমিক ৭ কিলোমিটার।

এরপর, আজ বিকেল ৪টায় শুভেন্দু অধিকারী সব আইএএস কর্মকর্তার সঙ্গে বৈঠক করতে পারেন। সেখানে জেলা প্রশাসকেরাও উপস্থিত থাকবেন। বিকেল ৫টায় তিনি রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক এস এন গুপ্ত শনিবার রাতে সব পুলিশ ইউনিটপ্রধানকে ‘অত্যন্ত জরুরি’ বার্তা পাঠিয়ে ওই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেন। তিনি জানান, বৈঠকে ‘আইনশৃঙ্খলা ও সংশ্লিষ্ট বিষয়’ নিয়ে আলোচনা হবে।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment