স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে।

এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার রাতে (২৩ মার্চ) এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও জানায়, অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এজন্য প্রবেশ গেট ২, ৩, ৪, ১০ ও ১১ ব্যবহার করতে হবে।

ডিএস/ বিআর

You may also like

Leave a Comment