ঢাকা অফিসঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাত নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে ছয়জন বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন। অন্য একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।
বিএনপি থেকে নির্বাচিতরা হলেন-
মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা
ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু
সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা
ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ
ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল
নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল
আর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।
দলীয় সূত্র বলছে, সরাসরি ভোটে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীর বিজয় নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সক্রিয়তা, ব্যক্তিগত জনপ্রিয়তা এবং নারী নেতৃত্বের গ্রহণযোগ্যতা বৃদ্ধির কারণেই এবার এ সাফল্য এসেছে।
বিআর/
