আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

by Desh Sarakkhon
০ comments

ঢাকা অফিস:

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টরা এতে আপত্তি জানান। পরে পরীক্ষা পিছিয়ে নিয়ে এই নতুন সিদ্ধান্ত হয়।

তিনি আরও জানান, এসএসসি পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি এবং এইচএসসি পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই।

পরীক্ষাগুলোর রুটিন তৈরির কাজ চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment