খাগড়াছড়িতে ইউপিডিএফ সমন্বয়ককে গুলি করে হত্যা

by Desh Sarakkhon
০ comments

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার ( ২৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসীত) কে দায়ী করেছে গণতান্ত্রিক ইউপিডিএফ।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, আজ (২৭ মার্চ) সকাল সাড়ে আটটার সময় পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় গুলির ঘটনা ঘটে। ঘটনার পর পর পুলিশ সেখানে যায়। এরপর আগেই গুলিবিদ্ধ নীতিদত্ত চাকমাকে উদ্ধার স্থানীয় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার জন্য প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করে গণতান্ত্রিক ইউপিডিএফ। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা।

তিনি বলেন, এটা তাদের অভ্যন্তরীণ কারণে হয়েছে। এখানে আমাদের সংগঠন ইউপিডিএফ কোনভাবেই জড়িত নয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, নীতিদত্ত চাকমার মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment