মিরসরাইয়ে গলায় ‘তসবিহ দানা’ আটকে শিশুর মৃত্যু

by Desh Sarakkhon
০ comments

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নে তসবিহর দানা গলায় আটকে তালহা বিন শহিদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স আনুমানিক দেড় বছর।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তালহা ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, তসবিহ নিয়ে খেলার সময় হঠাৎ একটি দানা শিশুটির গলায় আটকে যায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট শুরু হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মুমূর্ষু অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তালহার স্বজন মোরশেদ ভূঁইয়া বলেন, তালহার বাবা ব্যবসায়ী ও মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯ টায় তালহার জানাজা শেষে দাফন করা হয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এরশাদ উল্যাহ বলেন, গলায় তসবির দানা আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। মূলত গলায় দানা আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়াতে তার মৃত্যু হয়। পরে আমরা মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।
ডিএস/ বিআর

 

You may also like

Leave a Comment