এবারের ঈদে কমেছে চাঁদাবাজি, আইনশৃঙ্খলাও নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

by Desh Sarakkhon
০ comments

ঢাকা অফিস:
এবারের ঈদে চাঁদাবাজি কমেছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অন্যবারের তুলনায় এবারের ঈদ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বড় ধরনের কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি।

তবে দুয়েকটি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে লঞ্চ দুর্ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক। ’

তিনি আরও বলেন, ‘দেশ, রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে রাখতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার যে প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি, তা বাস্তবায়ন করা হবে।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment