জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শনে আসিফ চৌধুরী

by Desh Sarakkhon
০ comments

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটস্থ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারপার্সন মো. আসিফ চৌধুরী জেমিসন রেড রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ২টায় তিনি কেবিনে ভর্তি রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসা সেবার খোঁজ নেন।

এ সময়ে তিনি থেলাসেমিয়া সেন্টার, ব্লাড ব্যাংক, এনআইসিইউ ও অপারেশন থিয়েটারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম বাবর, হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ও ভারপ্রাপ্ত পরিচালক ডা. নাজ সোহানী সুলতানা, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান, হাসাপাতালের মেট্রোন উর্মি চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ চৌধুরী হাসপাতালের সেবার মান ও পরিস্কার-পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
ডিএস/ বিআর

You may also like

Leave a Comment