সুরপঞ্চম সঙ্গীত নিকেতনের বর্ষবরণ উদযাপন

by Desh Sarakkhon
০ comments

সুরপঞ্চম সঙ্গীত নিকেতনের বর্ষবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) নগরের দক্ষিণ কাট্টলী সাগরিকা কলেজ রোডের একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিমুল দাশের সভাপতিত্বে ও সহ অধ্যক্ষ রিয়া দাশের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন শশী শীল, অনন্যা রানী দেবী, অপরাজিতা দাশ, অশোকা দাশ ও দীপা মজুমদার।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক সৌরভ প্রিয় পাল। আরও উপস্থিত ছিলেন ফৌজদার হাট ক্যাডেট কলেজের প্রফেসর অভিজিৎ ধর, সমাজসেবক রুবেল চৌধুরী ও জুয়েল দাশ।

দিনব্যাপি গান, তবলা, গীটার, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তির।

You may also like

Leave a Comment