ফটিকছড়ি প্রতিনিধি:
হাটহাজারী মদনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. সাকিব (২৪) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।
নিহত সাকিব ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মধ্য কাঞ্চননগর মনার বাড়ির বাসিন্দা রফিকুল আলমের ছেলে।
স্থানীয়রা জানান, সাকিব মামাতো ভাই ইমরুল কায়েসের সঙ্গে মোটরসাইকেলের পেছনে বসে নগরের এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। পথে মদনহাট এলাকায় ওভারটেক করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সিট থেকে ছিটকে পড়েন। ওই সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, দাদীর মৃত্যুর সংবাদ পেয়েই দেশে ফিরে আসেন সাকিব। দীর্ঘ চার বছর পর দেশে ফিরে মাত্র দশ দিন পরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
ডিএস/ বিআর
