ঢাকা অফিসঃ
সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নেবেন না বিএনপির সংসদ সদস্যরা
সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
সংবিধান সংস্কারের বিষয়ে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও বিএনপির সংসদ সদস্যরা আজ মঙ্গলবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। যদিও আজ তাঁদের দুটি শপথ পড়ার কথা ছিল।
কিন্তু সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির সংসদ সদস্যদের শপথ পড়ার আগে সংক্ষপ্তি বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধানে এ বিষয় যুক্ত না থাকায় বিএনপির সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন না। তিনি বলেন, ‘আমরা গণপরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি।’
বি আর
/
